advertisement
advertisement

কুড়িগ্রামে গভীর রাতে ভ/য়াব/হ অ/গ্নিকাণ্ড, পুড়ল ৬ দোকান, ক্ষতি ২০ লাখ টাকা।


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ
কুড়িগ্রামে গভীর রাতে ভ/য়াব/হ অ/গ্নিকাণ্ড, পুড়ল ৬ দোকান, ক্ষতি ২০ লাখ টাকা।

ছবি -ধরলা পোস্ট

advertisement
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম পৌর শহরের ব্যস্ততম কলেজ মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ফুলের দোকানসহ ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানগুলোর মালামাল ও সরঞ্জামসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে কলেজ মোড় এলাকায় টিনশেডের দোকানগুলোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের নির্জন সময়ে হঠাৎ কয়েকটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে তিনটি ফুলের দোকান, দুটি কম্পিউটারের দোকান ও একটি চায়ের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে দোকানগুলোর আসবাবপত্র, ব্যবসায়িক মালামাল ও প্রয়োজনীয় সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এনামুল হক জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর