advertisement
advertisement

ঘরোয়া ক্রিকেটে রঙ ফেরাতে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’র ঘোষণা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৮ অপরাহ্ণ
ঘরোয়া ক্রিকেটে রঙ ফেরাতে বিসিবির ‘ডি থ্রি ট্রফি’র ঘোষণা

আজ রাজধানীর একটি হোটেলে জমকালো এক আয়োজনে ঘরোয়া ক্রিকেটে নতুন কাঠামোর টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে বিসিবি।

advertisement

ডিজিটাল স্ক্রিনে বড় করে লেখা ‘রং ফিরছে ঘরোয়া ক্রিকেটে’। অডিও ভিজ্যুয়ালে দেখানো হচ্ছে নতুন ঘরোয়া টুর্নামেন্টের বিস্তারিত। আজ রাজধানীর একটি হোটেলে জমকালো এক আয়োজনে ঘরোয়া ক্রিকেটে নতুন কাঠামোর টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে বিসিবি।টি–টুয়েন্টি, ৫০ ওভারের ক্রিকেট ও চার দিনের ম্যাচ—তিন সংস্করণকে একসঙ্গে করে আয়োজন করা হবে ‘ডমেস্টিক থ্রি ট্রফি’, সংক্ষেপে যেটিকে বলা হচ্ছে ‘ডি থ্রি’।

তিন বছরের চুক্তিতে ছয়টি প্রতিষ্ঠানকে দলের স্বত্বাধিকার দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো এইচ ব্লুস্টার, ওয়ালটন গ্রুপ, সিটিজেন ব্যাংক, একমি গ্রুপ, সেভেন রিংস সিমেন্ট ও ফরচুন গ্রুপ। এর মধ্যে একমি গ্রুপ, ফরচুন গ্রুপ ও এইচ ব্লুস্টারের মালিকানায় আছেন যথাক্রমে বিসিবির তিন পরিচালক ফাহিম সিনহা, মিজানুর রহমান ও শাহনিয়ান তানিম।এত দিন ঘরোয়া ক্রিকেটে চারটি টুর্নামেন্ট আয়োজন করত বিসিবি।

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চার দিন ও টি–টুয়েন্টি সংস্করণের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) হতো চার দিন ও এক দিনের সংস্করণে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর