‘ফকির লালন শাহ বাংলার ভাব ও ভাষার ঐশ্বর্য’ শীর্ষক সেমিনারে মূল নিবন্ধ উপস্থাপন করেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। ছেঁউড়িয়া, কুষ্টিয়া। ২৭ সেপ্টেম্বর ২০২৬
কুষ্টিয়ার চারটি আসনের তিনটিতেই জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রয়েছেন উল্লেখ করে কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, ‘জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই। তাদের মধ্যে বড় বড় নেতা যাঁরা এখন নাই, তাঁরা যদি জীবিত থাকতেন, তাঁরা ভিন্নভাবে ফকির লালনকে নিতেন। যাঁরা নাই, তাঁরা অনেক বিচক্ষণ ছিলেন। তাঁরা কিন্তু বুঝতেন, ইসলামের সঙ্গে ফকির লালনের কোনো বিরোধ নাই।’ ফরহাদ মজহার আরও বলেন, ‘ফকির লালন কোনো ইসলাম সংস্কারের জন্যে আসেননি।
তিনি শরিয়ত-মারফতের তর্ক তোলেননি।’আজ রোববার বিকেলে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় ফকির লালন শাহের আখড়াবাড়িতে লালন একাডেমি মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে ফরহাদ মজহার এ কথা বলেন। ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’— প্রতিপাদ্যে এ সেমিনারের আয়োজন করে জেলা প্রশাসন ও লালন একাডেমি।
‘ফকির লালন শাহ বাংলার ভাব ও ভাষার ঐশ্বর্য’ শীর্ষক সেমিনারে ফরহাদ মজহার মূল নিবন্ধ উপস্থাপন করেন।এ সময় ভাবগত তর্ক থাকলেও কারও অনুভূতিতে আঘাত না দেওয়ার আহ্বান জানান ফরহাদ মজহার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।