বিস্ফোরক নিষ্ক্রিয় করতে কাজ করছেন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্য। আজ সোমবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে
রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক বাণিজ্য মেলার মাঠ থেকে ২০টির বেশি ককটেল ও পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এরপর নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে এসে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ককটেলগুলো নিষ্ক্রিয় করছে।এসআরবি-২-এর স্কোয়াড্রন লিডার নিফাজ রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাবেক বাণিজ্য মেলার মাঠে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা কিছু বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়েছে। বাকিগুলো নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে।উদ্ধার করা বিস্ফোরকগুলো সেখানে কীভাবে এল এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে কিছু জানাতে পারেনি এসআরবি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।