advertisement
advertisement

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩০৪


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ৬:০২ অপরাহ্ণ
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩০৪

ছবি Ai নির্মিত

advertisement


ধরলা পোস্ট ডেস্ক

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৪ জনে।

শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য থেকে এ বিষয়টি জানা গেছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার মৃত্যুর এ হিসাব করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৯৯ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন সিলেট বিভাগের। বাকি দুজনের একজন ঢাকা বিভাগে এবং অন্যজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

এদিকে, একই সময়ে দেশে নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৪৮ জন। পাশাপাশি আরও ১ হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে।

সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর