advertisement
advertisement

ইনমার থার্টি আন্ডার থার্টিতে এবার প্রথম আলোর তাহমিদ জারিফের


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ
ইনমার থার্টি আন্ডার থার্টিতে এবার প্রথম আলোর তাহমিদ জারিফের

advertisement

বাংলাদেশের সংবাদমাধ্যমের বাণিজ্যিক উদ্ভাবনে অবদানের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশনের (ইনমা) মর্যাদাপূর্ণ ‘থার্টি আন্ডার থার্টি’ পুরস্কার পেয়েছেন প্রথম আলোর বিজ্ঞাপন ও ব্যবসা উন্নয়ন বিভাগের নির্বাহী তাহমিদ জারিফ।বিশ্বের সংবাদমাধ্যম খাতের তরুণ নেতৃত্বকে সম্মান জানাতে প্রতিবছর এই পুরস্কার দেয় ইনমা।

চলতি বছর ১৮০টি আবেদন থেকে বিশ্বের ৩০ জন তরুণ পেশাজীবীকে এই সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে।ইনমার প্রকাশিত তথ্যে বলা হয়, বিপণন বিষয়ে বিবিএ শেষ করে তাহমিদ জারিফ প্রথমে বসুন্ধরা গ্রুপে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেন।

এরপর ২০২৪ সালে প্রথম আলোতে কনিষ্ঠ নির্বাহী হিসেবে যোগ দিয়ে মাত্র ১৮ মাসের মধ্যে বিজ্ঞাপন ও ব্যবসা উন্নয়ন বিভাগে নির্বাহী পদে উন্নীত হন।তাঁর নেতৃত্বে প্রথম আলোর বেশ কয়েকটি নতুন বাণিজ্যিক উদ্যোগ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর