ইউরোপে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে জনপ্রতি ২০ থেকে ৪০ লাখ টাকা নেওয়ার অভিযোগে মানব পাচার চক্রের ‘হোতা’ মোহাম্মদ আরজুর রহমানকে গ্রেপ্তার করেছে এসআরবি
ইউরোপে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে জনপ্রতি ২০ থেকে ২৫ লাখ টাকা, কোনো কোনো ক্ষেত্রে ৪০ লাখ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ রয়েছে একটি আন্তর্জাতিক মানব পাচার চক্রের বিরুদ্ধে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক হিসাবে, চক্রটির মাধ্যমে প্রতারণা ও মানব পাচারের শিকার বাংলাদেশির সংখ্যা দুই হাজারের বেশি হতে পারে।
এই চক্রের অন্যতম ‘মূল হোতা’ হিসেবে মোহাম্মদ আরজুর রহমানকে (৪৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার রাজধানীর বনানীর সি ব্লক এলাকা থেকে আরজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। অভিযানে এসআরবি-৪ ও এসআরবি-১-এর সদস্যরা অংশ নেন।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসআরবি-৪–এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।এসআরবির ভাষ্য, আরজুর রহমান প্রায় ১২ বছর ধরে অবৈধভাবে বিদেশে লোক পাঠানো ও মানব পাচারের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।