রাঙামাটির সাজেক
রাঙামাটির সাজেকে পাহাড়িদের দুটি আঞ্চলিক রাজনৈতিক দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কস্মিতা ত্রিপুরা (৯) নামের এক শিশু হাতে গুলিবিদ্ধ হয়েছে।
আজ মঙ্গলবার সকালে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের নোয়াপাড়া ও হাজাছড়ার মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে জানান, সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস) ও প্রসীত খিসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মীদের মধ্যে এ গোলাগুলি হয়।
গোলাগুলির এক পর্যায়ে স্থানীয় উলেন্দ্র ত্রিপুরার ৯ বছর বয়সী মেয়ে কস্মিতা ত্রিপুরার হাতে গুলি লাগে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।