advertisement
advertisement

আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে গ্রেপ্তার ১৫ জনের রিমান্ড মঞ্জুর


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২:১১ অপরাহ্ণ
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে গ্রেপ্তার ১৫ জনের রিমান্ড মঞ্জুর

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত

advertisement

রাজধানীর উত্তরা এলাকায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১৫ জনের পৃথক মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।

রিমান্ড আবেদনে বলা হয়, ঘটনার রহস্য উদ্‌ঘাটন, মূল হোতা ও নেতৃত্বদানকারীদের শনাক্ত, অর্থের জোগানদাতাদের তথ্য সংগ্রহ এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে জানান, আদালত ১৪ আসামিকে তিন দিন করে এবং এক নারী আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।তিন দিনের রিমান্ডে নেওয়া ১৪ আসামি হলেন মো. ইয়াকুব হোসাইন রাজিব (২৬), আরাফাত মিয়া (২২), রিফাত হাওলাদার (১৯), হৃদয় হাসান (২১), ফাহিম (১৯), রাজিব হোসেন রানা (২৪), মো. ফিরোজ (২৬), মো. আরিফ (২৮), মো. ওমর ফারুক (২১), আবদুল্লাহ আল আমান (১৯), মো. আবদুল্লাহ আল নোমান (২১), মো. সোহানুর হোসেন শাহীন (২২), মো. হাসিব (১৯) ও মো. হাসিব মিয়া (২৩)।

এ ছাড়া ফারজানা (২১) নামের অপর আসামিকে এক দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আসামিদের রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর