advertisement
advertisement

দুই দিনেও গ্রেপ্তার করা যায়নি ‘পিচ্চি রাজাকে’, মামলা করল পুলিশ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
দুই দিনেও গ্রেপ্তার করা যায়নি ‘পিচ্চি রাজাকে’, মামলা করল পুলিশ

আসামি রাজা ওরফে পিচ্চি রাজা

advertisement

গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া রাজা ওরফে পিচ্চি রাজাকে (৩০) দুই দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় গতকাল সোমবার রাতে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

মামলায় একমাত্র আসামি করা হয়েছে রাজাকে।আজ মঙ্গলবার কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।কাশিমপুর কারাগারে নেওয়ার পথে শৌচাগারের কথা বলে পালালেন ‘পিচ্চি রাজা’পুলিশ ও কারাগার সূত্রে জানা যায়, গত রোববার সকালে বিচারিক কার্যক্রমে অংশ নিতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৩০ জন আসামিকে ঢাকা মেট্রোপলিটন আদালতে নেওয়া হয়।

আদালতের কার্যক্রম শেষে বিকেলে তাঁদের আবার কাশিমপুর কারাগারে নেওয়া হচ্ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর