আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
২০১৫ সালে বরিশাল ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ক্রসফায়ার দেওয়ায় জেলাটির তৎকালীন পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসানউল্লাহকে ডেকে ভর্ৎসনা করেছিলেন বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন সাক্ষী মো. হুমায়ুন কবির। পুলিশের বরিশাল অঞ্চলের তৎকালীন উপমহাপরিদর্শক (ডিআইজি) হুমায়ুন বলেন, সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর অত্যন্ত আস্থাভাজন ও প্রিয় পাত্র ছিলেন এহসানউল্লাহ।
পেশার বাইরে গিয়ে আবুল হাসানাত আবদুল্লাহর ফরমায়েশি কাজে এহসানউল্লাহ লিপ্ত ছিলেন। ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ক্রসফায়ার দেওয়ার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী হুমায়ুন কবির।ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহাম্মদ আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ছাত্রদল ও জাসাসের দুই নেতা যখন ক্রসফায়ারের শিকার হন, তখন বরিশাল অঞ্চলের ডিআইজি ছিলেন হুমায়ুন কবির। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ হয়ে ভারতে চিকিৎসাধীন।
তাঁর পক্ষে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে জবানবন্দি দেওয়া সম্ভব নয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।