advertisement
advertisement

নানাবাড়ির পেছনে পাতা কুড়াচ্ছিল বুদ্ধিপ্রতিবন্ধী শিশু, ধরে নিয়ে ধর্ষণের অভিযোগ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২:১৩ অপরাহ্ণ
নানাবাড়ির পেছনে পাতা কুড়াচ্ছিল বুদ্ধিপ্রতিবন্ধী শিশু, ধরে নিয়ে ধর্ষণের অভিযোগ

ধর্ষণ

advertisement

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলায় নানাবাড়িতে বেড়াতে আসা ১১ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানির পর প্রথমে আপস-মীমাংসার চেষ্টা করা হয়। পরে গতকাল সোমবার শিশুটির নানা বাদী হয়ে পাগলা থানায় একটি মামলা করেছেন।অভিযুক্ত কিশোর (১৭) উপজেলার পাঁচবাগ ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখা করে।

পুলিশ ইতিমধ্যে ভুক্তভোগী শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটির বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার একটি গ্রামে। সম্প্রতি শিশুটি গফরগাঁওয়ে তার নানাবাড়িতে বেড়াতে আসে। গত শনিবার বিকেলে নানাবাড়ির পেছনে পাতা কুড়াতে যায় শিশুটি। এ সময় অভিযুক্ত কিশোর তাকে ধরে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে।

শিশুটির চিৎকার শুনে প্রতিবেশী দুই নারী এগিয়ে এলে কিশোর পালিয়ে যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর