advertisement
advertisement

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন অতিক্রমের সময় ট্রেন থেকে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ৪


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন অতিক্রমের সময় ট্রেন থেকে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশন অতিক্রম করার সময় ট্রেন থেকে পাথর ছোড়ার অভিযোগে গ্রেপ্তার চারজন

advertisement

বরাবরই শোনা যায়, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপে যাত্রীরা আহত হন। পাথর নিক্ষেপ করা ব্যক্তিরা খুব কমই ধরা পড়েন। এবার ঘটেছে উল্টো ঘটনা। রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশন অতিক্রম করার সময় ট্রেন থেকেই পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ অভিযোগে ট্রেনে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে।

পরে তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে ২১ সেপ্টেম্বর রাতে রাজশাহী রেলস্টেশনে ব্যাপক ভাঙচুর করেন শিক্ষার্থীরা। এর পর থেকেই বিশ্ববিদ্যালয় স্টেশন অতিক্রমের সময় ট্রেন থেকে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে।

এ নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।গ্রেপ্তার চারজন হলেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার দক্ষিণ পদুয়া গ্রামের শহিদুল ইসলাম ওরফে বাপ্পি (২২), দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ছোট কালাইঘাটি গ্রামের শফিকুল কামাল (২৭), রাজশাহী নগরের ভদ্রা জামালপুর এলাকার সবুজ আলী (৩৩) ও কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম গ্রামের শরিফুল ইসলাম (৪৫)।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর