নাগেশ্বরীতে বৃহস্পতিবার দুই ফিডারে বিদ্যুৎ বন্ধ থাকবে, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহকরা
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ৫:৫৩ পূর্বাহ্ণ
ছবি সংগৃহীত
ধরলা পোস্ট অনলাইন :
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুৎ লাইনের রাইট অব ওয়ে (Right of Way) সংক্রান্ত কাজের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) নির্দিষ্ট সময়ের জন্য দুটি ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নাগেশ্বরী পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সূত্রে জানা গেছে, নাগেশ্বরী-১ উপকেন্দ্রের ৪ডি ফিডারের পিরবাড়ি সেকশনে কাজের কারণে পিরবাড়ি, মালভাঙ্গা ও আশার মোড় এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
এ ছাড়া একই উপকেন্দ্রের ২বি ফিডারের বেরুবাড়ি সেকশনের আওতাধীন বেরুবাড়ি এলাকাতেও নির্ধারিত সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ লাইনের রাইট অব ওয়ে সংক্রান্ত কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
একই সঙ্গে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে নাগেশ্বরী পল্লী বিদ্যুৎ জোনাল অফিস।