advertisement
advertisement

লালমনিরহাটে শ্রীকৃষ্ণের গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব, হাজারো ভক্তের সমাগম:


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
লালমনিরহাটে শ্রীকৃষ্ণের গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব, হাজারো ভক্তের সমাগম:

advertisement
অসীম কুমার রায় :

লালমনিরহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণের গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হাজারো ভক্তের সমাগম ঘটে।

প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও লালমনিরহাটের বানিয়ার দিঘিতে অবস্থিত শ্রী শ্রী রাধা গিরিধারী মন্দির কর্তৃপক্ষ এ মহোৎসবের আয়োজন করে। সকাল থেকেই দূর-দূরান্ত থেকে বিভিন্ন বয়সী ভক্তরা মন্দিরে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো মন্দির প্রাঙ্গণ।

উৎসবে নারী-পুরুষের পাশাপাশি শিশু-কিশোরদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। ভক্তরা গোবর্ধন পূজার ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন এবং পরে ভক্তিভরে প্রসাদ গ্রহণ করেন।

দিনব্যাপী এ আয়োজনকে কেন্দ্র করে মন্দির এলাকায় সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। সুশৃঙ্খল ব্যবস্থাপনায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় পূজা ও অন্নকূট মহোৎসবের আনুষ্ঠানিকতা।

আয়োজক সূত্রে জানা গেছে, গভীর রাত পর্যন্ত মন্দির প্রাঙ্গণে ভগবত গীতা আলোচনা সভাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ধর্মীয় ভক্তি, সম্প্রীতি ও পারস্পরিক মিলনের আবহে আয়োজিত এ মহোৎসবে হাজারো মানুষের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর