advertisement
advertisement

কুড়িগ্রামে ২০ মামলার আসামী আলোচিত স/ন্ত্রা/সী ও চাঁ/দা/বা/জ আজিজুল গ্রেপ্তার


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
কুড়িগ্রামে ২০ মামলার আসামী আলোচিত স/ন্ত্রা/সী ও চাঁ/দা/বা/জ আজিজুল গ্রেপ্তার

advertisement
ধরলা পোস্ট অনলাইন : 
কুড়িগ্রামে বিশেষ অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মো. আজিজুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, মাদক, চাঁদাবাজি ও মারামারিসহ বিভিন্ন অভিযোগে মোট ২০টি মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৩টা ৩০ মিনিটের দিকে কুড়িগ্রাম সদর উপজেলার চৌধুরীপাড়া গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আজিজুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার চৌধুরীপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম সদর এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে এসআরবি-১৩-এর প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের এসআরবি-১৩-এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। তিনি তালিকাভুক্ত আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ এবং অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
এ ছাড়া তাঁর বিরুদ্ধে নিজস্ব বাহিনী গঠন করে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
গ্রেপ্তারের পর আজিজুল ইসলামকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
১০ নভেম্বর ২০২৬ তারিখে এসআরবি-১৩-এর অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর