advertisement
advertisement

‘মৃ/ত্যুর পর ক/ব/রে/র পাশে বেলি ফুলের গাছ লাগাবেন’, ফেসবুকে শেষ ইচ্ছা প্রকাশের দুদিন পরই ঢাবি শিক্ষার্থীর মৃ/ত্যু


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ২:৫৬ অপরাহ্ণ
‘মৃ/ত্যুর পর ক/ব/রে/র পাশে বেলি ফুলের গাছ লাগাবেন’, ফেসবুকে শেষ ইচ্ছা প্রকাশের দুদিন পরই ঢাবি শিক্ষার্থীর মৃ/ত্যু

advertisement
ধরলা পোস্ট অনলাইন ডেস্ক : 
‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুলের গাছ লাগাবেন, মালি সাহেব। আমার দেহটা পচে সার হয়ে মিশে যাবে ওই গাছে। আর প্রতিটি ফুলের ঘ্রাণে আপনি আমাকে খুঁজে পাবেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন আবেগঘন কথায় নিজের শেষ ইচ্ছার কথা জানিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী হুসাইন কবির অপু। কিন্তু কে জানত, সেই পোস্ট দেওয়ার মাত্র দুই দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় থেমে যাবে তাঁর জীবনের পথচলা! তাঁর শেষ ইচ্ছাকে সম্মান জানিয়ে দাফনের পর কবরের পাশে বেলি ফুলের গাছ লাগিয়েছেন স্বজনেরা।
বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে পাবনার সাঁথিয়া উপজেলার মাধপুর-শোলাবাড়িয়া মহাসড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। কাজিরহাটগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান অপু।
পরদিন বৃহস্পতিবার সকালে জানাজা শেষে আতাইকুলার রঘুনাথপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এ সময় পরিবারের সদস্যরা তাঁর শেষ ইচ্ছার কথা স্মরণ করে কবরের পাশে একটি বেলি ফুলের গাছ রোপণ করেন।
নিহত হুসাইন কবির অপু আতাইকুলা থানার আড়িয়াডাঙ্গী উচ্চবিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাদেরের ছোট ছেলে। 
মেধাবী শিক্ষার্থী অপু ২০১৮ সালে আতাইকুলা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি রাজশাহী শিক্ষা বোর্ডের মেধাতালিকায় অষ্টম স্থান অধিকার করেন। 
পরে তিনি নটর ডেম কলেজ ও ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত ছিলেন।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় আতাইকুলা থানায় একটি মামলা করা হয়েছে।
একটি বেলি ফুলের গাছ হয়তো তাঁর শূন্যতা পূরণ করতে পারবে না, তবে সেই গাছের প্রতিটি ফুলের সুবাসে স্বজনদের কাছে বেঁচে থাকবে অপুর স্মৃতি।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর