advertisement
advertisement

চার জেলায় নতুন জেলা প্রশাসক


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩১ অপরাহ্ণ
চার জেলায় নতুন জেলা প্রশাসক

জনপ্রশাসন মন্ত্রণালয়

advertisement

দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো টাঙ্গাইল, নীলফামারী, পটুয়াখালী ও পিরোজপুর। রদবদল ও নতুন পদায়নের মাধ্যমে এ পরিবর্তন আনা হয়েছে।আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।নতুন সিদ্ধান্ত অনুযায়ী পিরোজপুরের ডিসি আবু সাঈদকে টাঙ্গাইলে বদলি করা হয়েছে। আর পিরোজপুরের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীকে।

এ ছাড়া অর্থ বিভাগের উপসচিব মো. হুমায়ূন কবিরকে নীলফামারী ও অর্থ বিভাগের আরেক উপসচিব চৌধুরী আশরাফুল করিমকে পটুয়াখালীর ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর