এ অর্জনকে ব্র্যাক ব্যাংকের প্রতি প্রবাসী ও আন্তর্জাতিক পার্টনারদের আস্থার প্রতিফলন বলে মনে করছে কর্তৃপক্ষ
২০২৬ সালের প্রথম ৯ মাসে ব্র্যাক ব্যাংকের মাধ্যমে আসা প্রবাসী আয় (রেমিট্যান্স) ২৫০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। এর মধ্য দিয়ে ব্যাংকটি ২০২৫ সালে অর্জিত ২২০ কোটি মার্কিন ডলারের রেকর্ড অতিক্রম করেছে।ব্র্যাক ব্যাংক ২০২৬ সালের শেষ নাগাদ তিন শ কোটি ডলারের বেশি প্রবাসী আয় অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
গত পাঁচ বছরের ধারাবাহিক প্রবৃদ্ধির ওপর ভিত্তি করে ব্যাংকটি এ লক্ষ্য অর্জনে কাজ করছে।আন্তর্জাতিক পার্টনারশিপ বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর সেবা এবং প্রবাসী বাংলাদেশি ও তাঁদের পরিবারের জন্য ব্যাংকিং সেবা আরও সহজলভ্য করার উদ্যোগ এই প্রবৃদ্ধিতে মূল ভূমিকা রেখেছে।
মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পূর্ব এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের মতো প্রধান রেমিট্যান্স করিডরগুলোর এক্সচেঞ্জ হাউসগুলোর সঙ্গে ব্র্যাক ব্যাংক একটি শক্তিশালী গ্লোবাল নেটওয়ার্ক গড়ে তুলেছে।ব্যাংকটির অ্যাডভান্সড হোস্ট-টু-হোস্ট টেকনোলজি ইন্টিগ্রেশন এবং আন্তর্জাতিক পার্টনারদের সঙ্গে এপিআই কানেক্টিভিটি ক্রস-বর্ডার অর্থ স্থানান্তর আরও দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য করে তুলেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।