advertisement
advertisement

রাজধানীর লালবাগে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ণ
রাজধানীর লালবাগে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

ছবি-সংগৃহীত

advertisement
ধরলা পোস্ট অনলাইন ডেস্ক : 
রাজধানীর লালবাগে একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 
শনিবার (১৪ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে ভবনটির ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে ৬ তলা ওই ভবনটিতে আগুনের খবর পাওয়া যায়। পরবর্তীতে রাত ১১টা ২৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। বর্তমানে দু’টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। সুত্র-ইত্তেফাক
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর