advertisement
advertisement

রবীন্দ্র সঙ্গীত এক অপূর্ব মূর্চ্ছনা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ
রবীন্দ্র সঙ্গীত এক অপূর্ব মূর্চ্ছনা

ছবি-ধরলা পোস্ট

advertisement
লেখক, প্রধান শিক্ষক মোঃ শাহজাদা খন্দকার 
অবসর সময়ে,বিষন্ন মনে,বড্ড উদ্বিগ্নে !
গান শুনি আমি,শিরিন সুরাইয়ার কণ্ঠে ! 
সে কি ধীর,প্রশান্ত লয়ের রবীন্দ্র সঙ্গীত !
সুরাইয়ার সৌন্দর্য, গানের লয় মিলে ----
রচিত হয়,ধুলোর ধরার মাঝে বৈকুন্ঠের গীত !
আমি একবার শুনি,বার বার শুনি ----
শুনি আর ভাবি মনে মনে -----
কী অপূর্ব প্রশান্ত লয়ে সাগরের পানে ধেয়ে---
স্নিগ্ধ সমীরণ, জোস্নাস্নাত রাতের শুকতারা !
অমীয় ধারায় বর্ষিত হয়, মিষ্টিক রবীন্দ্র ধারা !
ভাব-ভাষার অপূর্ব সম্মীলনে রবীন্দ্র সরোবরে---
ডাহুক, চাতকী, সারস,বলাকা তাঁরই গান ধরে!
শিউলি ছড়ানো মেঠো পথ গেছে বহুটা দূর----
হেরে গলায় রবীন্দ্র সুরে গুনগুন করি সুর---
পার্থিব, অপার্থিব ভাবের সহজ ভাষায় মিলে---
প্রতিটি গানের লিরিক, মেলোডি খেয়েছি -----
মনে হয় গিলে------
সেদিন দেখিনু একিউ এম বদরুদ্দোজা মৃত্যু শয্যায়---
রবীন্দ্র সঙ্গীত বিছানায় শুয়ে শুনেছেন নিরালায়! 
মরণের কাছে হার মেনে হয়ত,জীবন যাবে চলে--
তবুও রবীন্দ্র সঙ্গীতের মূর্ছনায় আচ্ছন্ন কষ্ট যাবে ভুলে---
যদি গো তোমায় জীবন যুদ্ধে পরাজয় নেমে আসে ---
তবুও হে বিজিত বীর, নিরালায় বসে রবীন্দ্র সঙ্গীতের সুর যেন বাঁজে---
সীমার মাঝে অসীমের ডাক, ভোলা সহজ নয়!
তবুও হে বীর, অন্তিম শয্যায় রবীন্দ্র শোনা যায় !!
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর