নাগেশ্বরীতে ১৫০ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ণ
ছবি সংগৃহীত
ধরলা পোস্ট ডেস্ক:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছড়ারপাড় গ্রামে এ অভিযান চালানো হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রিয়াজুল ইসলামের বাড়িতে ইয়াবা বিক্রির সময় রাসেল মিয়া (২৫), ফরিদুল ইসলাম (৩৮), ফরহাদ হোসেন (২৭) ও বাড়ির মালিক রিয়াজুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার রাসেল মিয়া, ফরিদুল ইসলাম ও ফরহাদ হোসেন নাগেশ্বরী পৌরসভার বানিয়াপাড়া এলাকার বাসিন্দা। অপরদিকে রিয়াজুল ইসলাম বেরুবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।