উলিপুরে কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ণ
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে মো. রুহানী হোসেন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার উমানন্দ ইউনিয়নের মিয়াজীপাড়া এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কৃষিজমির মাটি কাটার প্রমাণ পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী রুহানী হোসেনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি ওই এলাকার মুরাদ হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান।
এ বিষয়ে তিনি বলেন, কৃষিজমির মাটি অবৈধভাবে কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। কৃষিজমি ও পরিবেশের ক্ষতি করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।