advertisement
advertisement

দিনব্যাপী সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ণ
দিনব্যাপী সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি সংগৃহীত

advertisement

ধরলা পোস্ট ডেস্ক:

দিনব্যাপী সফরে লালমনিরহাটের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে তিনি ঢাকার নিজ বাসভবন থেকে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেন।

সকাল সাড়ে ৮টায় বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের পথে রওনা হন প্রধানমন্ত্রী। পরে সকাল ৯টা ১৫ মিনিটে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

সফরকালে প্রধানমন্ত্রী তিনটি কর্মসূচিতে অংশ নেবেন। সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন তিনি।

এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখানে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করারও কথা রয়েছে।

পরবর্তী কর্মসূচিতে লালমনিরহাট সার্কিট হাউসে বিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় উন্নয়নবিষয়ক কর্মসূচি শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

উল্লেখ্য, বিএনপির নেতা হিসেবে প্রায় ২২ বছর আগে তারেক রহমান লালমনিরহাট সফর করেছিলেন। তবে প্রধানমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম লালমনিরহাট সফর।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর