আবারও দৈনিক ইত্তেফাকের প্রকাশকের দায়িত্ব নিলেন আনোয়ার হোসেন মঞ্জু
ধরলা পোস্ট |
প্রতিবেদক:
DharlaPost
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ণ
ছবি-সংগৃহীত
ধরলা পোস্ট প্রতিবেদক :
দেশের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম বাংলা দৈনিকগুলোর একটি ‘দৈনিক ইত্তেফাক’-পত্রিকার প্রকাশক পরিবর্তন করা হয়েছে।
পত্রিকাটির নতুন প্রকাশক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রবীণ রাজনীতিক ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। এর আগে তার মেয়ে তারিন হোসেন পত্রিকাটির প্রকাশকের দায়িত্বে ছিলেন।
জানা গেছে, তারিন হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রকাশক পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম স্বাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার তার আবেদন গ্রহণের বিষয়টি জানানো হয়।
চিঠিতে বলা হয়, তারিন হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে ‘ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩’ অনুযায়ী প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আনোয়ার হোসেন মঞ্জু এর আগেও দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকের প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সুত্র-সময় টিভি