advertisement
advertisement

দাম্পত্য জীবনের ইতি, দুধ দিয়ে গোসল করে অবিবাহিত থাকার ঘোষণা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:৪৯ অপরাহ্ণ
দাম্পত্য জীবনের ইতি, দুধ দিয়ে গোসল করে অবিবাহিত থাকার ঘোষণা

ছবি-ধরলা পোস্ট

advertisement
নিজস্ব প্রতিবেদক,ধরলা পোস্ট: 
চার বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। সেই বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ নিয়েছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার মামুন নামের এক যুবক। তাঁর দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় শুরু হয় আলোচনা-সমালোচনা।
রোববার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুধ দিয়ে গোসল করছেন মামুন। এ সময় জীবনে আর কখনো বিয়ে করবেন না বলেও শপথ করতে শোনা যায় তাঁকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে উপজেলার বঙ্গ সোনাহাট এলাকায় বিয়ে করেন মামুন। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে পারিবারিকভাবে তাঁদের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে। এরপরই ব্যতিক্রমী আয়োজনে দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার ঘোষণা দেন ওই যুবক।
স্থানীয় বাসিন্দা কাজল জানান, প্রায় চার বছর আগে মামুনের বিয়ে হয়েছিল। তবে বিয়ের পর থেকেই তাঁদের সংসারে অশান্তি চলছিল। একপর্যায়ে পারিবারিকভাবে তাঁদের বিচ্ছেদ হয়।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সোহরাব হোসেন বলেন, তাঁর এলাকার এক যুবক দুধ দিয়ে গোসল করে আর বিয়ে না করার শপথ করেছেন বলে তিনি শুনেছেন। এ-সংক্রান্ত একটি ভিডিওও তিনি দেখেছেন।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর