advertisement
advertisement

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ২.২ কেজি ভারতীয় গাঁজা ও মোটরসাইকেল জব্দ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ২.২ কেজি ভারতীয় গাঁজা ও মোটরসাইকেল জব্দ

ছবি-সংগৃহীত

advertisement
নিজস্ব প্রতিবেদক, ধরলা পোস্ট:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ২ দশমিক ২ কেজি ভারতীয় গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৭ হাজার ৭০০ টাকা।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার কদমতলী এলাকায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) অধীন অনন্তপুর বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
১৫ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় চলমান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’-এর অংশ হিসেবে বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্বপরিকল্পিতভাবে আকস্মিক চেকপোস্ট স্থাপন করা হয়। পরে কদমতলী এলাকায় তল্লাশি চালিয়ে ভারতীয় ২ দশমিক ২ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। চোরাচালান ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর