advertisement
advertisement

কুড়িগ্রামে বিরল হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার, পাঠানো হলো রংপুরে


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
কুড়িগ্রামে বিরল হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার, পাঠানো হলো রংপুরে

ছবি-ধরলা পোস্ট

advertisement
ধরলা পোস্ট অনলাইন : 
কুড়িগ্রামের রাজারহাটে আহত অবস্থায় একটি বিরল প্রজাতির হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে বন বিভাগের কর্মকর্তারা শকুনটিকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার জন্য রংপুরে পাঠিয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজারহাট সদর ইউনিয়নের হরিশ্বরতালুক এলাকা থেকে শকুনটিকে উদ্ধার করা হয়। বিরল প্রজাতির এই পাখিটি দেখতে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় উৎসুক মানুষ।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাজারহাট বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শকুনটি উদ্ধার করেন। পরে সেটিকে কুড়িগ্রাম রেঞ্জ কার্যালয়ে নেওয়া হয়।
রাজারহাট বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে শকুনটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটিকে হিমালয়ান গৃধিনী শকুন হিসেবে শনাক্ত করা হয়েছে। শীত মৌসুমে হিমালয় অঞ্চল থেকে এ প্রজাতির কিছু শকুন বাংলাদেশে আসে।
কুড়িগ্রাম রেঞ্জ কর্মকর্তা মো. সাদিকুল ইসলাম বলেন, শকুনটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা, পরিচর্যা ও সংরক্ষণের ব্যবস্থা নিশ্চিত করতে শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে এটিকে রংপুর বিভাগীয় বন কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, হিমালয়ান গৃধিনী একটি পরিযায়ী শকুন। সাধারণত শীত মৌসুমে হিমালয় ও আশপাশের অঞ্চল থেকে এসব শকুন বাংলাদেশে আসে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসার সময় কোনো কোনো শকুন দুর্বল বা ক্লান্ত হয়ে লোকালয়ে আশ্রয় নিতে পারে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর