advertisement
advertisement

নিজ বিদ্যালয়ের ১৪ বছরের ছাত্রীকে বিয়ে, অবশেষে সাময়িক বরখাস্ত শিক্ষক


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
নিজ বিদ্যালয়ের ১৪ বছরের ছাত্রীকে বিয়ে, অবশেষে সাময়িক বরখাস্ত শিক্ষক

ছবি সংগৃহীত

advertisement
ধরলা পোস্ট অনলাইন ডেস্ক : 
পাবনার ঈশ্বরদীতে নিজ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ১৪ বছর বয়সী এক ছাত্রীকে বিয়ে করার অভিযোগে মোশাররফ হোসেন মুসা নামে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ঈশ্বরদীর মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের অ্যাডহক কমিটির সভাপতি তসলিম আরিফ তুষার।
তিনি জানান, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা আয়েশা আক্তারকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ঘটনার বিস্তারিত অনুসন্ধান করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মোশাররফ হোসেন মুসার সঙ্গে ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে ওই ছাত্রী বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে গেলে প্রথমে তিনি বিয়েতে রাজি হননি। পরে গত শুক্রবার (৩০ অক্টোবর) মধ্যরাতে গোপনে তাদের বিয়ে সম্পন্ন হয় বলে জানা গেছে।
বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। একজন শিক্ষকের বিরুদ্ধে নিজ প্রতিষ্ঠানের অপ্রাপ্তবয়স্ক ছাত্রীর সঙ্গে এমন ঘটনায় নানা প্রশ্ন দেখা দেয়।
এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান জানান, ঘটনাটি জানার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর