advertisement
advertisement

বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৯:০৬ অপরাহ্ণ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের

advertisement

ধরলা পোস্ট ডেস্ক

যুক্তরাষ্ট্রে আমদানির ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই শুল্কের আওতায় রয়েছে বাংলাদেশসহ বিশ্বের ১৪টি দেশ ও অর্থনৈতিক অঞ্চল। তালিকায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপানসহ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদাররা।

বুধবার (২৫ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন শুল্কের ক্ষেত্রে চীনের পণ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত এবং ভিয়েতনামের পণ্যে ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক নির্ধারণ করা হয়েছে। অন্যান্য দেশ ও অর্থনৈতিক অঞ্চলের ওপর ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের কথা বলা হয়েছে। তবে ট্রাম্পের সঙ্গে হওয়া বিভিন্ন বাণিজ্য চুক্তির কারণে কিছু ক্ষেত্রে শুল্কের কার্যকর হার কমতে পারে।

নতুন এই পদক্ষেপের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের ‘ধারা ৩০১’ তদন্ত। এর আওতায় চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও ভারত রয়েছে।

ধারা ৩০১-এর তদন্তে সংশ্লিষ্ট দেশগুলোর বাণিজ্যনীতি ও সরকারি পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠান, শ্রমিক এবং ভোক্তাদের ওপর অন্যায্য প্রভাব ফেলছে কি না, তা পর্যালোচনা করা হয়।

এর আগে ট্রাম্পের ঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর নতুন করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ট্রাম্প প্রশাসনের দাবি, শুল্কনীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রয়েছে।

সূত্র: বিবিসি
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর